সেকুলারিজম pdf – Secularism pdf – অধ্যাপক ফজলুর রহমান

বিসমিল্লাহির রহমানির রহিম, অধ্যাপক ফজলুর রহমান লিখিত বই সেকুলারিজম pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সেকুলারিজম pdf - Secularism pdf - অধ্যাপক ফজলুর রহমান

লেখকঅধ্যাপক ফজলুর রহমান
ধরণআদর্শ ও মতবাদ
ভাষাবাংলা
প্রকাশকপ্রত্যয় প্রকাশনী
প্রকাশকাল২০১৫
পৃষ্ঠা১৩০
ফাইল সাইজ৫ MB
ফাইল টাইপPDF

প্রকাশের কয়েক মাসের মধ্যে ১ম সংস্করণের বইগুলো শেষ হয়ে যায়। গ্রন্থটির পাঠকপ্রিয়তা উপলব্ধি করে আল্লাহতায়ালার শুকরিয়া প্রকাশ করছি। আর এ জন্যেই দ্বিতীয় সংস্করণের উদ্যোগ। পাঠকসমাজের কাছে আমি কৃতজ্ঞ। বেশ কয়েকজন পাঠক আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন। সর্বপ্রথম যিনি আমাকে উৎসাহিত করেন, তিনি আমার প্রতিবেশী শিক্ষাবিদ, সাংবাদিক ও সুলেখক জনাব মুহিবুর রহমান।

আরো একজন উৎসাহী পাঠক যার নাম উল্লেখ না করলে কৃতঘ্ন হয়ে যাব, যিনি অসুস্থ, প্রায় শয্যাশায়ী, প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন- অথচ ঘন ঘন টেলিফোন করে আমাকে পরামর্শ ও উৎসাহ প্রদান করেছেন, তিনি হলেন সুসাহিত্যিক, গবেষক, রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, শ্রদ্ধেয় রম্য লেখক জনাব আব্দুল হাকিম তাপাদার। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অনেক বন্ধু-বান্ধব ও পরিচিতজন আমাকে পরামর্শ প্রদান করেছেন।

বইটি প্রকাশের পর ধর্মনিরপেক্ষ মতবাদের উপর দু’টি প্রবন্ধ আমার নজরে এসেছে। একটির লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মাহফুজুর রহমান আখন্দ। অন্যটির লেখক ব্যাংকার ও গবেষক জনাব নূরুল ইসলাম। প্রবন্ধ দুটো থেকে আমি কিছু তথ্য ও উপাত্ত সংগ্রহ করেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। দ্বিতীয় সংস্করণে বইটির নাম সংক্ষিপ্ত করে শুধু ‘সেকুলারিজম’ রাখা হল। প্রথম প্রকাশের সময় বইটির নাম ছিল ‘সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষমতবাদ, ইহজাগতিকতাবাদ, ধর্মহীনমতবাদ।

বইয়ের তথ্য উপাত্ত সে সকল রেফারেন্স বুক থেকে সংগ্রহ করা হয়েছে, প্রায় সব কয়টি রেফারেন্স বইয়ের লেখক ও প্রকাশকের তথ্য প্রদান করা হয়েছে। বইটিতে ‘মুসলিম বিশ্বে সেকুলারিজম’ এ শিরোনামে একটি নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। এছাড়া অন্যান্য অধ্যায়ে কিছু তথ্য সংযোজন করা হয়েছে। বিশেষ করে শেষ দুই অধ্যায় সমৃদ্ধ করা হয়েছে। পরিশিষ্ট সংযোজন করে আরো কিছু তথ্য প্রদান করা হয়েছে।

সেকুলারিজম pdf

আরো বই ডাউনলোড করুন

লামিয়াতুল মুজিযাত pdf

কুরআনের আলোকে মুমিনের জীবন pdf

নাস্তিকের মনস্তত্ত্ব pdf

কুরআন ও সুন্নাহর আলোকে তাকলীদ pdf

কুরআনে কারীম ও সহীহ সুন্নাহর আলোকে গুনাহ মাফের আমল pdf