বিসমিল্লাহির রহমানির রহিম, রানা আইয়ুব লিখিত বই গুজরাট ফাইলস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | রানা আইয়ুব |
| ধরণ | আদর্শ ও মতবাদ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | প্রজন্ম পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০১৯ |
| পৃষ্ঠা | ১৯৩ |
| ফাইল সাইজ | ১০ MB |
| ফাইল টাইপ |
‘গল্পকাহিনীর চেয়ে সত্য বিচিত্রতর, কারন গল্পকাহিনীকে কিছু সম্ভাবনার মধ্যে আটকে থাকতে হয়। এতে সত্যের কোন লেশ নেই’ এই কথাটি বিদ্রুপ করে বলেছিলেন মার্কিন রম্য লেখক মার্ক টোয়েন। সত্যকে বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে দেখেছেন খ্রীষ্টের রক্ত ধরা থালার মতোই। কেননা সত্যকে একাগ্রচিত্তে খুঁজতে চাইলে দুঃখকষ্ট-যন্ত্রণাময় নিঃসঙ্গ পথ ধরেই চলতে হবে। পথ দেখানোর জন্য থাকবে শুধু নিজের বিবেক। কারও কাছে সাহায্য পাওয়া যাবে না। এই সত্যের প্রকৃতি কী সে-প্রশ্ন সারা পৃথিবীর দার্শনিকদের ভাবিয়ে তুলেছে বহু যুগ ধরে।
এই বই থেকে পাঠক জানতে পারবেন ২০০২ সালে গুজরাটের মর্মান্তিকঘটনা এবং সাজানো বন্দুকযুদ্ধের কল্পকাহিনি সম্পর্কে। লেখিকার মতে, এক দীর্ঘ স্টিং অপারেশনের সময় বহুল-ব্যবহৃত একটি গোপন ক্যামেরা ও গোপন মাইক্রোফোনের সূত্রে প্রাপ্ত বিষয়গুলি জানতে পারবেন। এই বইতে উপস্থাপিত বিষয়গুলি সত্য নাকি নিছকই ঘটনার রূপমাত্র তা বিচার করবেন পাঠক মহল।
ঘটনার বিবরণের মধ্যে লিখিত কথোপকথনগুলি পড়তে চমৎকার লাগে। রাষ্ট্রের কর্তব্য এই বইতে বর্ণিত তথ্যগুলির বিশ্বাসযোগ্যতা যাচাই করে আইনের শাসনের প্রতি দেশের নাগরিকদের আস্থা পূনরুদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবং আপন প্রহরী হিসেবে আইনের শাসন ও সাংবিধানিক কাঠামোকে ব্যবহার করা।
মুম্বাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ও হিংসাত্মক ঘটনাগুলি ঘটেছিল ১৯৯২ সালের ডিসেম্বর থেকে শুরু করে ১৯৯৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত। দাঙ্গা সংক্রান্ত তদন্ত কমিশনের সূত্রে অর্জিত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা এবং এই ধরনের দাঙ্গার শিকারদের প্রতি চরম উদাসীনতা দেখে মনে হয়, এখনই এইসব দাঙ্গার কারণ অনুসন্ধানে আরও গুরুত্ব দিতে হবে। এই ঘটনাগুলির পুনরাবৃত্তি বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্র ও সাংবিধানিক কর্মকর্তাদের।
গুজরাট ফাইলস pdf
আরো বই ডাউনলোড করুন
কুরআন ও সহীহ হাদীসের মানদণ্ডে সুফীবাদ pdf
