ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf – মুহাম্মদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরী

বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরী লিখিত বই ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf

লেখকমুহাম্মদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরী
ধরণইসলাম
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুস সুন্নাহ
প্রকাশকাল২০২১
পৃষ্ঠা১২৮
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

‘ইসলাম ও ঈমান, নাবী ও রসূল, কুফর ও শিরক’ এই শব্দগুলো সমার্থবোধক। উল্লিখিত শব্দগুলোর প্রতিটি শব্দকেই একটিকে আরেকটির উপরে প্রয়োগ করা হয়, যখন সংশ্লিষ্ট শব্দ দু’টি পৃথক পৃথক স্থানে (অর্থাৎ এক বাক্যে বা এক বিষয়বস্তুতে ব্যবহার না করা হয়) ব্যবহার করা হয়ে থাকে। আর যখন সংশ্লিষ্ট শব্দ দু’টি একই বাক্যে ব্যবহৃত হয়, তখন উভয়টিই নিজ নিজ বিশেষ অর্থে ব্যবহার হয়।

আল্লাহ তা’আলা কুরআনের আয়াতগুলোতে ব্যাপকভাবে কুফুর শব্দটিকে শিরক- এর অর্থে এবং শিরককে কুফর-এর অর্থে প্রয়োগ করেছেন। আর যদি কুফর ও শিরক শব্দ দু’টি একই আয়াতে বা একই বাক্যে একত্রিত হয়, তবে এই ক্ষেত্রে কুফর-এর অর্থ হল- সৃষ্টা আল্লাহ তা’আলাকে অস্বীকার করা, যা শিরক এর চেয়েও ব্যাপক অর্থবোধক ও বড় অপরাধ। শিরক-এর অর্থ হল- আল্লাহ তা’আলার জন্য কোনো অংশীদার সাব্যস্ত করা: তার রব হওয়া, ইলাহ হওয়া সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে বা তার নামসমূহ ও গুণাবলির ক্ষেত্রে।

১) আল্লাহ তাআলার বাণী: আহলে-কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম। (আল-বায়্যিনাহ: ৬)

২) আল্লাহ তাআলার বাণী: আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল! (সূরা আল-মুলক : ৬)

৩) আল্লাহ তাআলার বাণী: অবশ্যই যে কেউ আল্লাহর অংশী করবে, নিশ্চয় আল্লাহ তার জ্যি জান্নাত নিষিদ্ধ করেছেন আর দোযখ তার বাসস্থান হবে এবং অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী নেই। (আল-মায়েদাহ: ৭২)

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf

আরো বই ডাউনলোড করুন

কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য pdf

নট ফর সেল pdf

আস সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল pdf

রাসূলুল্লাহ (স.) এর ১০০০ সুন্নাত pdf

আলোর কাফেলা (তিন খন্ড একত্রে) pdf