আলোর কাফেলা (তিন খন্ড একত্রে) pdf – ড. আব্দুর রহমান রাফাত পাশা

বিসমিল্লাহির রহমানির রহিম, ড. আব্দুর রহমান রাফাত পাশা লিখিত বই আলোর কাফেলা (তিন খন্ড একত্রে) pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আলোর কাফেলা (তিন খন্ড একত্রে) pdf - ড. আব্দুর রহমান রাফাত পাশা

লেখকড. আব্দুর রহমান রাফাত পাশা
ধরণজীবনী
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুল আশরাফ
প্রকাশকাল২০১০
পৃষ্ঠা৬৬৭
ফাইল সাইজ২২ MB
ফাইল টাইপPDF

আল্লাহ যাঁদেরকে তাঁর প্রিয়নবীর সাহচর্যের জন্য নির্বাচিত করেছিলেন, রাসূল যাঁদেরকে মনের মাধুরী দিয়ে কিয়ামত পর্যন্ত আপামর মানব গোষ্ঠির হিদায়াতের জন্য তিলে তিলে গড়ে তুলেছেন, যাঁদেরকে বিশ্ব নেতৃত্বের জন্য বিনির্মাণ করেছেন, যাঁদের বেশ কয়েকজন পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন আর সবাই পেয়েছেন আল্লাহর সন্তুষ্টির মহাবাণী, তারপর যাঁদেরকে রাসূল (স.) স্বীয় কণ্ঠে দিশেহারা মানবতার জন্য হিদায়াতের আলোকোজ্জ্বল তারকা রূপে অভিহিত করেছেন তাঁরাই হলেন সাহাবায়ে কেরাম।

রাসূলের পর এ উম্মতের মাঝে তাঁরাই হলেন সর্বশ্রেষ্ঠ। তাই তাঁদের জীবনালেখ্য আমাদের জীবন পাথেয়। তাঁদের আলোচনা আমাদের হিদায়াত। তাঁদের অনুসরণ আমাদের চিরমুক্তির প্রতিশ্রুতি। অনূদিত এ গ্রন্থটির মূল ‘সুয়ারুম মিন হায়াতিস সাহাবা’। লেখক আরবী ভাষায় তাঁর কলমের আঁচড়ে গ্রন্থটিকে করেছেন কালজয়ী, যুগোত্তীর্ণ।

তিনি তাঁর হৃদয়ের আবেগ-অনুভূতি, অপূর্ব রচনাশৈলী, শব্দচয়নের অনন্য দক্ষতা, বর্ণনাভঙ্গির অসম পাণ্ডিত্য আর ভাষার সাবলীলতা আর তরঙ্গময়তা দিয়ে মুহূর্তে পাঠকের হৃদয়কে মোহাবিষ্ট করে তুলেন। পাতার পর পাতা উল্টিয়ে বহুদূর চলে যেতে বাধ্য করেন। তাই আরব বিশ্বের ঘরে ঘরে আজ এ গ্রন্থটি বেশ সমাদৃত। এর সাহিত্য-উচ্চমান বজায় রেখে, সাহিত্য-রস, উপমা উৎপেক্ষার বৈশিষ্ট্য রক্ষা করে ভাষান্তর করা এক দুরূহ ব্যাপার।

তবুও সবার ক্ষমা সুন্দর দৃষ্টির আশ্বাসবাণী শুনিয়ে এ দুরূহ কাজটির দায়িত্ব আমার কাঁধেই তুলে দিলেন মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মাদ হাবীবুর রহমান খান। আল্লাহ তাঁর প্রকাশনীকে কবুল করুন আর তাঁর দূরদর্শিতাকে প্রখর করুন। এরপর তা প্রকাশেরও দায়িত্ব নিলেন। তবে আমাদের দীর্ঘ চেষ্টা সাধনা আর মেহনত তখনই সফল হবে যখন আমরা এ গ্রন্থ থেকে হিদায়াতের আলো গ্রহণ করে জীবন চলার পথে তা বাস্তবায়নে এগিয়ে আসব।

আলোর কাফেলা (তিন খন্ড একত্রে) pdf

আরো বই ডাউনলোড করুন

আল্লাহর হক বান্দার হক pdf

কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf

কুরআন ও সহীহ হাদীসের মানদণ্ডে সুফীবাদ pdf

লামিয়াতুল মুজিযাত pdf

কুরআনের আলোকে মুমিনের জীবন pdf