তাওহীদের মর্মকথা pdf – আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি লিখিত বই তাওহীদের মর্মকথা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তাওহীদের মর্মকথা pdf - আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি

লেখকআব্দুর রহমান ইবনে নাসির আস সাদি
ধরণতাওহীদ
ভাষাবাংলা
প্রকাশকইসলাম হাউজ
প্রকাশকাল২০১১
পৃষ্ঠা২২৫
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। এ সর্বোত্তম সৃষ্টির চির কল্যাণ ও শাস্তি নিশ্চিত করার জন্য আল্লাহ তা’আলা তাকে দান করেছেন সর্বোত্তম পথ তথা ‘আল- ইসলাম’। এ পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম। নবিকূল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন ছিল এ সিরাতে মুস্তাকিমের তথা ‘আল-ইসলামের’ বাস্তব চিত্র।

ইসলামের সুমহান শাশ্বত জীবনাদর্শকে পুতঃপবিত্র রাখার জন্য যুগে যুগে বহু মর্দেমুজাহিদ বিরামহীন সংগ্রাম ও সাধনা করেছেন। এতদসত্ত্বেও কালের আবর্তে নিঃশব্দ নিশাচরের পদচারণার মত অতি সুক্ষ্মভাবে অনেক কুসংস্কার শিরক ও বিদআত অনুপ্রবেশ করে ইসলামের পবিত্রতাকে বাহ্যিকভাবে বহুলাংশে ক্ষুণ্ণ করেছে। এর ফলে মুসলমানদের মধ্যে কোন কোন সময় সৃষ্টি হয়েছে অনেক মতভেদ ও সংঘাতের।

এসব মতভেদ ও সংঘাতের আবার অবসানও ঘটেছে মর্দেমুমিন ও মুজাহিদ মনীষীগণের ক্ষুরধার লেখনী এবং সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যম। ‘তাওহীদের মর্মকথা’ বইটি এ ধারাবাহিকতারই বলিষ্ঠ সংযোগজন। এ বইটি মূলত: হিজরি দ্বাদশ শতাব্দীর সূচনা লগ্নে আলোড়ন সৃষ্টিকারী মুসলিম সমাজ সংস্কারক, মুজাহিদ ও ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহ্হাব রহ.) এর লেখা (কিতাবুত্তাওহীদ) এরই ব্যাখ্যা।

ঈমান আক্বীদা একজন মোমিন বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও আক্বীদার দ্বারাই একজন মোমিনের আচার- আচরণ, আমল ও আখলাক নিয়ন্ত্রিত হয়। শিরক মিশ্রিত যে কোন আমল ইসলামের দৃষ্টিতে মূল্যহীন এবং আল্লাহর দরবারে তা প্রত্যাখ্যাত। তাই একজন মোমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার ঈমান, আকীদা ও যাবতীয় আমলকে শিরকমুক্ত রাখা, যাতে তার কোন আমল বরবাদ না হয়।

তাওহীদের মর্মকথা pdf