সানজাক ই উসমান pdf download. Sanjak e Usman pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; প্রিন্স মুহাম্মদ সজল লিখিত বই সানজাক ই উসমান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সানজাক ই উসমান pdf download. Sanjak e Usman pdf

লেখকপ্রিন্স মুহাম্মদ সজল
ধরনইসলামের ইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকগার্ডিয়ান পাবলিকেশন
প্রকাশকালএপ্রিল ২০১৮
পৃষ্ঠা৪২৯
ফাইল সাইজ১৯.৯ MB
ফাইল টাইপPDF

১১৬২ সাল, বসন্ত কাল। পবিত্র পর্বত বুরখান খালদুনের ঢালে ওনােন নদীর তীরে নিজের দুই স্ত্রী সােচিদেই আর হুয়েলােনকে নিয়ে বেশ আমােদ করে বেড়াচ্ছিলেন বােরজিগিন গােত্রের ইয়ুসুগেই। দুই শ্রীর মধ্যে বড়জন সােচিদেই তার চেয়ে কয়েক বছরের বড়। কিন্তু সােচিদেই তার প্রধান শ্রী নন, সে জায়গাটা রাখা তার ছােট স্ত্রী হুয়েলােনের জন্য।

হালকা পাতলা গড়ন আর লম্বা চুলের এই মেয়েটিকে ইয়ুসুগেই লুট করে এনেছেন মেরকিতদের কাছ থেকে। তারপর তাকে করে নিয়েছেন নিজের প্রধান স্ত্রী। পাহাড় থেকে নেমে নদী তীরে কিছুক্ষণ চরে বেড়ানাের পর হঠাৎ ইয়েলােন ঘােড়া থেকে নেমে পড়ল। নিজের পেট চেপে ধরে বসে পড়ল মাটিতে শুরু হলাে চিৎকার।

ইয়সুগেই প্রথমে না বুঝলেও সােচিদেই ঠিকই বুঝেন্থেন তার সতিনের প্রসব বেদনা উঠেছে। তাকে নিয়ে যাওয়া হলাে একটা ঝােপের ভেতর। কয়েক মিনিটের ভেতরেই এক সুস্থ সবল শিশুপুত্রের জন্ম দিল হুয়েলােন ছেলেটির চোখজোড়া হলুদ, ডান হাতের মুঠোতে জমাট বেঁধে আছে এক টুকরাে লাল রক্ত। আকাশের দিকে তাকিয়ে মহান তেংরিকে কৃতজ্ঞতা জানালেন ইয়ুসুগেই। হাতের মুঠোয় জমাট রক্ত নিয়ে জন্মানোর মানে এই ছেলে একদিন মহাবীর হবে।

বরফের ওপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম শেষে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন হুয়েলোন। ঘণ্টা খানেকের মধ্যেই উঠে পড়লেন নিজের ঘোড়ায়। তিনি ওলখানি গোত্রের মেয়ে। তার গোত্রের মেয়েদের ঘোড়া থেকে নেমে বাচ্চা প্রসব করে ঘোড়ায় উঠে যেতে বেশিক্ষণ লাগে না। ইয়ুসুগেই ঠিক করলেন তার সন্তানের নাম রাখা হবে তেমুজিন।

ইয়েসুগেই মানুষটা সাধারণ হলেও তার বংশপরিচয় সাধারণ ছিল না। তার দাদা খাবুল ছিলেন খামাগ মোঙ্গলদের খান। তার বংশধারা গিয়ে মিলিত হয়েছে মহাবীর বুদুনচার মুনখাগের সাথে।

সানজাক ই উসমান pdf