বিসমিল্লাহির রহমানির রহিম, নাসির উদ্দিন আলবানী লিখিত বই সালাতুত তারাবীহ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | নাসির উদ্দিন আলবানী |
| ধরণ | তারাবীহ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ২০০৭ |
| পৃষ্ঠা | ১১৩ |
| ফাইল সাইজ | ৪ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি জগতসমূহের প্রতিপালক এবং শতকোটি দরূদ ও সালাম জানাই প্রিয়নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি। মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে বিভিন্ন ইবাদতের ন্যায় রামাযান মাসের কিয়ামুল লাইল তথা তারাবীহর সলাতও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “যে ব্যক্তি রামাযান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় কিয়াম করবে তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করা হবে।” (সহীহ মুসলিম)
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ফাযীলাত হাসিলের জন্য ইবাদতের পদ্ধতি বিশুদ্ধ হওয়া অনিবার্য। এ দৃষ্টিকোণ থেকে তারাবীহ সলাতের বিশুদ্ধ পদ্ধতি নির্ণয়ের গুরুত্ব কতটুকু তা সহজেই অনুমেয়। দুঃখজনক হলেও সত্য যে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম বিশ্লেষণ এবং কুরআন ও সহীহ হাদীসের উপর নিঃশর্ত আনুগত্যের অভাবে অনেককেই তারাবীহ সলাতের পদ্ধতি নিয়ে মতপার্থক্য করতে দেখা যায়। অথচ আল্লাহ তা’আলা বলেছেনঃ “যদি তোমরা কোন বিষয়ে মতপার্থক্যে জড়িয়ে পড় তাহলে সেই বিষয়কে আল্লাহ ও তাঁর রসূলের দিকে প্রত্যাবর্তন কর যদি তোমরা প্রকৃতই আল্লাহ ও কিয়ামাত দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাকো।” (সূরা আন-নিসা ৫৯)
মহান আল্লাহ তা’আলার এই অমোঘ বাণীর প্রতি আনুগত্য প্রদর্শন করে মুসলিম সমাজকে সঠিক দিক নির্দেশনা দানের উদ্দেশে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দীন আলবানী (রহঃ) “সলাতুত্ তারাবীহ” শীর্ষক পুস্তক রচনা করেন। তিনি পুস্তকটিতে তারাবীহর সলাত সম্পর্কিত যাবতীয় হাদীসের চুলচেরা বিশ্লেষণ করে রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদার তারাবীহর সলাত আদায়ের সঠিক পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরেন এবং এ বিষয়ে সৃষ্ট বিভিন্ন সংশয়ের চমৎকার উত্তর প্রদান করেন। পাশাপাশি যারা বিদ্বেষপূর্ণভাবে, গোঁড়ামির বশে বিষয়টি ঘোলাটে করার চেষ্টা করেছেন এবং গড়যন্ত্র করে ভুল পদ্ধতিকে সঠিক বলে জনসমাজে চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছেন তাদেরকে সমুচিত জবাব দেয়ার প্রয়াস পেয়েছেন।
সালাতুত তারাবীহ pdf
