সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস pdf – আব্দুল্লাহ আল মাসউদ

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ আল মাসউদ লিখিত বই সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস pdf

লেখকআব্দুল্লাহ আল মাসউদ
ধরনআদর্শ ও মতবাদ
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুল আসলাফ
প্রকাশকাল২০১৮
পৃষ্ঠা১১৮
ফাইল সাইজ৫.৭৫ MB
ফাইল টাইপPDF

এই বইটি আহলে হাদীস বিষয়ক অন্য আর দশটি বইয়ের মতো নয়। এটি একেবারেই ব্যতিক্রমধর্মী, ভিন্ন ও অনন্য। লেখক তার জহুরির চোখ দিয়ে হাজার বছরের ইতিহাসকে খুঁটে খুঁটে দেখার চেষ্টা করেছেন। আহলে হাদীস বিষয়ে প্রতি যুগের সালাফদের বক্তব্য আর তাদের দৃষ্টিভঙ্গি খুঁজে দেখার প্রয়াস চালিয়েছেন। যুগে যুগে সালাফে সালেহীন আহলে হাদীস বলতে কী বুঝতেন এবং কী বোঝাতেন তা খুঁটিয়ে বের করে আনার প্রচেষ্টা চালিয়েছেন। পুরো কাজটিই তিনি করেছেন গণ্ডিবদ্ধ মানসিকতার উর্ধ্বে উঠে, নিরপেক্ষ মন নিয়ে।

এই সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস বইটি কেবল একটি বই-ই নয়। বরং এটি দীর্ঘদিনের গবেষণাপত্র। যা মলাটবদ্ধ আকারে হাজির হয়েছে পাঠকের কাঠগড়ায়। যার জবানবন্দী শুনে বিচারের আসনে বসা পাঠক নিজেই সিদ্ধান্ত নিবেন। আহলে হাদীসের পরিচয় নির্ধারণে স্বতন্ত্রভাবে এমন বিস্তারিত বয়ানে গবেষণামূলক বই আমাদের জানামতে এটাই প্রথম। এর আগে বিভিন্ন বইতে বিক্ষিপ্তভাবে এই প্রসঙ্গে কিছু কথা এলেও তা ছিলো অগোছালো, অপূর্ণাঙ্গ আর বহু আপত্তি ও জিজ্ঞাসার জবাবমুক্ত। কিন্তু এই বইতে লেখক ষোলকলা পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন। শুধু এই একটি পরিভাষার উপরই রচনা করেছেন পুরো বইটি।

বইয়ের শেষদিকে ‘পরিশিষ্ট’ আকারে তিনি হাজির করেছেন নানানজনের নানান ধরনের বক্তব্য ও মতামত। তারপর সেগুলোকে ইলমী আন্দাযে আদব রক্ষা করে দক্ষ হাতে ব্যবচ্ছেদ করেছেন। উল্টামতের ধারকের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। সরিয়ে দিতে চেষ্টা করেছেন প্রকৃত বাস্তবতা আর মুখ-কলমের দাবীর মধ্যকার ঝুলে থাকা পর্দাকে। লেখকের দীর্ঘশ্রমে সাজানো এই বাগানে প্রিয় পাঠক আপনাকে স্বাগতম।

সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস pdf

আরো বই ডাউনলোড করুন

ফিমেল মাইন্ড pdf free download. Female Mind Bangla book pdf

এক নজরে কুরআন pdf free download – মিজানুর রহমান আজহারী

সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ pdf – আব্দুল্লাহ আল মামুন আযহারী

কিতাবুস সাওম pdf. Kitabus Saum pdf – জসীম উদ্দীন রহমানী

রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন