লা তাহযান হতাশ হবেন না pdf – La Tahzan Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আয়েয আল-কারনী লিখিত বই লা তাহযান হতাশ হবেন না এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

লা তাহযান হতাশ হবেন না pdf - La Tahzan Bangla pdf

লেখকড. আয়েয আল কারনী
ধরনশানে নুযুল
ভাষাবাংলা
প্রকাশকপিস পাবলিকেশন
প্রকাশকাল২০১২
পৃষ্ঠা৫৭৭
ফাইল সাইজ১৩ MB
ফাইল টাইপPDF

সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তা’য়ালারই প্রাপ্য। রাসূলুল্লাহ তাঁর পরিবার-পরিজন ও তাঁর সঙ্গী-সাথীদের উপর অবিরত সালাত ও সালাম বর্ষিত হোক। আমার একান্ত কামনা এই যে, পাঠকবৃন্দ এ পুস্তক হতে উপকৃত হবেন। সম্পূর্ণ পুস্তক পাঠ করার পূর্বেই শুধুমাত্র ভাসা ভাসা নজর বুলিয়েই পাঠক বইটি কী ধরনের তা বিচার-বিশ্লেষণ করতে পারবেন।

কিন্তু ওহী হতে সঠিক যুক্তি ও নীতি দ্বারা যেন সে বিচার করা হয়। এ কথাও মনে রাখা উচিত যে, কোনো বিষয়ে না জেনে না শুনেই মন্তব্য করা অমার্জনীয় পাপ। তাই নিম্নে আমি এ পুস্তকের একটি রূপরেখা উপস্থাপন করছি। (যাতে করে এ পুস্তকটি সম্পর্কে আপনাদের একটি প্রাথমিক ধারণা জন্মে। -অনুবাদক)।

যিনি দুঃখ-বেদনার মধ্য দিয়ে জীবন-যাপন করছেন বা যিনি সঙ্কটাপন্ন, যার ফলে দুঃখিত ও বিষণ্ণ এবং এমন অবস্থার কারণে বিনিদ্র রজনী যাপন করছেন এ পুস্তকটি আমি তার জন্য লিখেছি। রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য কুরআন, সুন্নাহ, মর্মভেদী বাস্তব ঘটনা, কাব্য, শিক্ষাপ্রদ কল্পকাহিনী ও সত্যগল্প ইত্যাদি থেকে ওষুধের মাত্রা সংগ্রহ করে এ পুস্তকের পাতাগুলো অলংকৃত করেছি।

এ পুস্তক বলে : আনন্দ কর ও সুখী হও; আশাবাদী হও এবং সুখে থাকো। প্রকৃতপক্ষে এ বইটি এ কথাও বলে- যেভাবে জীবন যাপন করা উচিত সেভাবে জীবন যাপন কর-অর্থাৎ সজীবভাবে, সুখে ও ফলপ্রসূভাবে। এ পুস্তক এমনসব ভুলসমূহ নির্ণয় করে যেগুলো সঠিক নির্দেশনা অনুসরণ না করাতে আমরা ভুলে যেতে বাধ্য হয়ে আমাদের চিন্তা-ভাবনা ও কাজ-কর্মে করে ফেলি। যে ভুলগুলো সেসব সহজ-সরল ও সাধারণ নীতির বিপরীত যে নীতিগুলো দ্বারা আমরা মানবজাতি পরিচালিত।

লা তাহযান হতাশ হবেন না pdf

আরো বই ডাউনলোড করুন

ইসলামের নামে জঙ্গিবাদ pdf

হিসনুল মুসলিম pdf

আহকামুন নিসা pdf

মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) pdf

প্রোডাক্টিভ মুসলিম pdf