আল আওনুল মাহমুদ pdf – আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ লিখিত আবু দাউদ শরীফের বাংলা শরাহ গ্রন্থ আল আওনুল মাহমুদ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আল আওনুল মাহমুদ pdf

লেখকআব্দুল হাফিজ বিন আব্দুর রউফ
ধরণহাদিসের ব্যাখ্যা
ভাষাবাংলা
প্রকাশকআল মাহমুদ প্রকাশন
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা৬৪০
ফাইল সাইজ২৯ MB
ফাইল টাইপPDF

যুগ যুগ ধরে বাংলাদেশের কাওমী ও আলীয়া মাদরাসাগুলোতে “আৰু দাউদ শরীফ’ পাঠভূক্ত হয়ে আছে। কিন্তু দুঃখজনক হলেও একথা বাস্তব সত্য যে, আরবী ও উর্দু ভাষায় আবু দাউদ শরীফের বহু শরাহ-শরুহাত বাজারে থাকলেও বাংলা ভাষায় তা একেবারে নেই বললেই চলে। যার ফলে তাকমীল বর্ষের শিক্ষার্থীরা আবু দাউদ শরীফের হাদীস থেকে ফায়দা হাসিল করতে এবং হাদীসের পরিপূর্ণ মর্ম উদ্ঘাটন করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে।

শিক্ষার্থীদের তীব্র চাহিদা ও প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে আমি উদীয়মান আলেম ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ, ঢালকা নগর মাদরাসার সম্মানিত মুহাদ্দিস, বহুগ্রন্থের প্রণেতা, হযরত মাওলানা আব্দুল হাফীয সাহেব সাহেবকে এ বিষয়ের উপর একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করার অনুরোধ করি। তিনি তাঁর গুরুত্বপূর্ণ অধ্যাপনা ও গবেষণার ফাঁকে ফাঁকে কলম চালিয়ে “আল-আওনুল মাহমুদ হরে সুনানে আবী দাউদ” নামক কিতাবখানা আপনাদেরকে উপহার দিয়েছেন।

অত্যন্ত সুন্দর ভঙ্গিতে এবং সংক্ষিপ্তাকারে হাদীসের মাসআলাগুলো তিনি উত্থাপণ করেছেন। আশাকরি কিতাবটি থেকে শুধু তাকমীল বর্ষের শিক্ষার্থীরাই নয় বরং হাদীসের প্রতিটি তালাবাই এর থেকে ফায়দা হাসিল করতে সক্ষম হবে। কিতাবটি থেকে শিক্ষার্থীরা সামান্যতম উপকৃত হলেই আমরা আমাদের শ্রমকে সার্থক মনে করব। পরিশেষে পাঠকমহলের প্রতি আমাদের আরজ, আপনাদের নজরে কোথাও কোন অসমাঞ্জস্যতা মনে হলে আমাদেরকে অবহিত করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সংস্করণে তা শুধরে নিবো।

আল আওনুল মাহমুদ pdf

আরো বই ডাউনলোড করুন

তাদাব্বুরে কুরআন pdf

তাফসীর ফি যিলালিল কুরআন pdf

তাফসীরে মারেফুল কুরআন pdf

তাফসীরে মাযহারী pdf

তাফসীরে তাবারী pdf

সহীহ বুখারী শরীফ সব খন্ড pdf download