সালাতের গুরুত্ব ও ফজিলত pdf – আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে ইবরাহীম

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে ইবরাহীম লিখিত বই সালাতের গুরুত্ব ও ফজিলত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf - আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে ইবরাহীম

লেখকআব্দুল্লাহ ইবনে সাদ ইবনে ইবরাহীম
ধরণনামাজ
ভাষাবাংলা
প্রকাশকইসলাম হাউজ
প্রকাশকাল*
পৃষ্ঠা৫৯
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

সালাত কালেমা শাহাদতের স্বীকৃতির পরই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আর সালাতে অলসতাকারীদের মধ্যে শ্রেণিভেদ রয়েছে, তাদের মধ্যে কেউ এমন যে সে কখনও সালাত আদায় করে না, এটি হলো কুফুরী। তাদের মধ্যে কেউ সালাতের ব্যাপারে অলসতাকারী। বাস্তবে তাদের আধিক্যই আমি দেখলাম অথচ সালাত হলো ইসলামের বৃহত্তম নিদর্শন ও প্রতীক। আবার এমনও লোক আছে যে, এক ওয়াক্ত সালাত পড়ে তো অন্য ওয়াক্ত ছেড়ে দেয়, এর বিধানও প্রথম শ্রেণির মতো। তাদের মধ্যে কেউ জামা’আতে সালাত আদায়ে অলসতা করে। কেউ তো ফজর সালাতের জামা’আতে অলসতা করে, এগুলো বড় ধরণের ত্রুটি এবং অবহেলা।

এ জন্য আমি এ ক্ষুদ্র বইখানি লিখার প্রয়াস চালিয়েছি এবং বইটি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, তাই টীকা টিপ্পনি সংযোজন থেকে বিরত হয়ে হাদীস উল্লেখ করে সাথে সাথেই মূল হাদীস গ্রন্থের উদ্ধৃতি পেশ করেছি, যেন পাঠকের সুবিধা হয় এবং জনসাধারণের সহজলভ্য হয় আর এটিই হলো পুস্তিকাটি রচনার প্রকৃত উদ্দেশ্য। আমি পুস্তিকাটির মধ্যে যা ভুল-ত্রুটি রয়েছে তা সংশোধন ও এর নির্ভরযোগ্যতার জন্য তা মাননীয় ড. শাইখ সালেহ ইবন ফাওযান আল-ফাওযানের নিকট পেশ করি। তিনি আমার এই আবেদন গ্রহণ করেন। আমি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্মানিত পাঠক! লেখক তার পুস্তিকাটিতে কুরআন ও হাদীসের আলোকে সালাতের গুরুত্ব ও ফযীলত বর্ণনাসহ স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন যে, বেনামাযী কাফির; কিন্তু পরিতাপের বিষয় হলো বর্তমান মুসলিম সমাজ এ সম্পর্কে অসচেতন। অনেকে মনে করেন যে, এই বিধান সালাত অস্বীকারকারীর জন্য। কিন্তু এ ধারণা সঠিক নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত পরিত্যাগকারীকে কাফির সাব্যস্ত করেন নি।

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf

আরো বই ডাউনলোড করুন

মুনাজাত ও নামায pdf

বিতর নামাজ pdf

দলিলসহ নামাজের মাসায়েল pdf

সিয়াম ও ঈদ pdf

কিতাবুয যাকাত pdf