তাওহীদ ও শিরক pdf – শাইখ আবুল কালাম আযাদ

বিসমিল্লাহির রহমানির রহিম, শাইখ আবুল কালাম আযাদ লিখিত বই তাওহীদ ও শিরক pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তাওহীদ ও শিরক pdf - শাইখ আবুল কালাম আযাদ

লেখকশাইখ আবুল কালাম আযাদ
ধরণতাওহীদ
ভাষাবাংলা
প্রকাশকতাওহীদ পাবলিকেশন্স
প্রকাশকাল*
পৃষ্ঠা১২৬
ফাইল সাইজ৪ MB
ফাইল টাইপPDF

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্ তা’আলার জন্য। অতঃপর আমাদের নবী মুহাম্মাদ (ছাল্লাল্লা-হু আলাইহি অ-সাল্লাম)-এর প্রতি দরূদ ও সালাম বর্ষিত হৌক যিনি সমস্ত নবী ও রাসূলদের মধ্য হ’তে সর্বশ্রেষ্ঠ ছিলেন। অতঃপর কথা হ’লঃ মহান রাববুল আলামীন মানবজাতি এবং জ্বিনজাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তাঁরই ইবাদত করার জন্য। অর্থাৎ সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহকে এক বলে স্বীকার করা- আর আল্লাহর সাথে অংশী স্থাপন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য।

মোট কথা তাওহীদের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আল্লাহ তা’আলা মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠান। আর এ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মহান আল্লাহ যুগে- যুগে, কালে-কালে এক লক্ষেরও বেশী নবী ও রাসূলগণকে দুনিয়ায় প্রেরণ করেন। শুধু তাই নয়, এই তাওহীদকে মানুষের মাধ্যমে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্যেই মহান আল্লাহ এই আসমান-যমীন, চন্দ্র-সূর্য, পাহাড়-পর্বত, নদী-নালা, পশু-পাখী তথা সব কিছুই মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন।

অতএব তাওহীদের গুরুত্ব যে কত বেশী সেটা আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে নির্জনে একটু চিন্তা-ভাবনা করলে, গবেষণা করলে অতি সহজেই অনুধাবন করা যায়। মহান আল্লাহ তো এই দুনিয়াকে অনর্থক, বেকার ও উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেন নি। অতএব মানুষের জীবনে তাওহীদের গুরুত্ব অপরিসীম মনে করে সুধী পাঠক সমাজের খেদমতে তাওহীদ সম্পর্কে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সামান্য আলোচনা এ ছোট পুস্তিকায় পেশ করা হ’ল।

এ বইয়ের প্রথমাংশে ‘আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন উপাস্যনেই, আর মুহাম্মাদ (ছাল্লাল্লা-হু আলাইহি অ-সাল্লাম) আল্লাহর রাসূল’ এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। ২য় অংশে আক্বীদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেননা তাওহীদের সাথে সঠিক আক্বীদার নিগুঢ় সম্পর্ক। ৩য় অংশে শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেননা তাওহীদের বিপরীত হ’ল শিরক।

তাওহীদ ও শিরক pdf