বিসমিল্লাহির রহমানির রহিম; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত বই ইসলামের নামে জঙ্গিবাদ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
| ধরন | জিহাদ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আস সুন্নাহ পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০০৯ |
| পৃষ্ঠা | ১২১ |
| ফাইল সাইজ | ৬ MB |
| ফাইল টাইপ |
আমরা দেখেছি যে, জাতীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমের মিথ্যাচার ও অপপ্রচার “ইসলামী জঙ্গিবাদ”-কে যেভাবে চিত্রিত করছে তা কখনোই সত্য নয়। অধিকাংশ ক্ষেত্রে তা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ, কখনো তা মুসলিম জনগোষ্ঠীর স্বাধীকার আদায়ের সংগ্রাম বা আগ্রাসন বিরোধী জিহাদ। তারপরও আমরা দেখি যে, কোনো কোনো মুসলিম ইসলাম প্রতিষ্ঠার নামে সন্ত্রাসে লিপ্ত হচ্ছে। পাশ্চাত্য রাজনীতিবিদ ও গবেষকগণ এদের কর্মকাণ্ডকে “ইসলামী জঙ্গিবাদ” ও “সভ্যতার সংঘাত”-এর পক্ষে প্রমাণ হিসেবে পেশ করেন।
পক্ষান্তরে মুসলিম নেতৃবৃন্দ এদেরকে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অংশ ও অমুসলিমদের ক্রীড়ানক বলে দাবি করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে, তাদের মধ্যে কেউ অমুসলিমদের ক্রীড়ানক বা এজেন্ট হলেও সাধারণ অনেক যুবক শুধু ইসলামের আবেগেই এদের সাথে যোগ দিয়েছে। ইসলামের কিছু শিক্ষা তারা বিকৃতভাবে উপস্থাপন করে অনেককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এ সকল বৃিকতি তাত্ত্বিকভাবে আমাদের পর্যালোচনা করা প্রয়োজন।
ধর্মীয় অনুভুতি ও আবেগ কখনো অবহেলা, গালি বা কঠোর শাস্তি দিয়ে অবদমিত করা যায় না। ধর্মীয়ভাবে এগুলির বিকৃতি উপলব্ধি করানোই এরূপ প্রবণতা থামানোর অন্যতম পথ। ইসলামের নামে উগ্রতার উদ্ভবের একটি কারণ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অজ্ঞতা ও বিকৃত ধারণা। এ পথে প্রাচীন ও মধ্যযুগেও ইসলামের নামে সন্ত্রাসী সংগঠনের জন্ম ও প্রসারের ঘটনা ঘটেছে।
এগুলির অন্যতম ছিল প্রথম হিজরী শতকে আলী (রা)-এর শাসনামলে আবির্ভূত খারিজী দল, ৫ম হিজরী শতকে আবির্ভূত বাতিনী হাশাশীন সম্প্রদায় এবং আধুনিক মিসরের “জামাআতুল মুসলিমীন” সংগঠন। জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত মানুষদের কথাবার্তা ও দাবিদাওয়ার সাথে উপর্যুক্ত সন্ত্রাসী সংগঠনগুলির বিশ্বাস, তত্ত্ব ও কর্মের অদ্ভুত মিল দেখা যায়। জঙ্গিবাদের প্রেক্ষাপট বুঝতে এ সকল গোষ্ঠীর ইতিহাস, বিশ্বাস ও কর্মকাণ্ড পর্যালোচনা করা প্রয়োজন।
ইসলামের নামে জঙ্গিবাদ pdf
আরো বই ডাউনলোড করুন
শহীদে মেহরাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাঃ pdf
